বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ছাত্র-জনতার অর্জনকে ম্লান করতে ষড়যন্ত্র চলছে : গোলাম পরওয়ার

বিশেষ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার অর্জনকে ম্লান করে দিতে দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ছাত্র-জনতা সজাগ থাকলে কোনো ষড়যন্ত্র দেশের ক্ষতি করতে পারবে না।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াতে ইসলামী। সোমবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বরিশালের মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিন উপজেলায় আটজন শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ২ লাখ টাকা করে ১৬ লাখ টাকা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা জামায়াতের আমির আমির মাওলানা মো. আবু ছালেহ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা