বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে কর্মরত চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ ডাক বাংলোর সামনে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচির আয়োজন করেন।দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক মামুন উর রশিদের সঞ্চালনায়   প্রতিবাদ সভায় বক্তারা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন গণমাধ্যম ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা আরও বলেন, সাংবাদিক তারেক রহমান ও তার সহকর্মীদের ওপর হামলাকারীরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সোনা,এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব ও বাসসের জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রনি এবং দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলামসহ দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি জালাল উদ্দীন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা