বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের।

মেহেরপুর প্রতিনিধি:  মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটায় উপজেলার সাহারবাটি এবাদত খানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সাগর হোসেন তার ব্যবহৃত অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল নিয়ে গাংনী থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেলো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগা মনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাগর হোসেন গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বজনরা জানিয়েছেন সাগর সেন সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন, রোববার তার বিয়ে হওয়ার কথা ছিল।এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার প্রাণ গেল তার।গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন সাগরকে গাংনী হাসপাতাল নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা