বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মানিকগঞ্জে কার্টুনবন্দী অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টুনবন্দী অজ্ঞাত এক মাঝবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের কোন এক সময় কার্টুনে মোড়ানো লাশটি রেখে যায় অজ্ঞাতরা।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টুনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী এরপর পুলিশের খবর দিলে বেলা ২ টার দিকে এই কার্টুনবন্দী লাশটি উদ্ধার করা হয়।

পুটাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, স্থানীয় বাসিন্দারা সকলে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টুনের বাক্সটাকে বাঁশের ঝারে থেকে তুলে রাস্তার পাড়ে রাখতে বলি। তখন কার্টুন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা (পুলিশ) এসে কার্টুন খুলে মাঝ বয়সী নারীর লাশ উদ্ধার করে।

গ্রাম পুলিশ মো. হোসেন আলী বলেন, মেম্বার আমাকে ফোন দিয়ে জানালে আমি ঘটনাস্থলে এসে বাঁশের ঝাড় থেকে কার্টুনটি উপরে তুলে রাস্তায় রাখি। পরে পুলিশ এসে কার্টুন খুলে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ দেখতে পায়।

 

এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ওসি এসএম আমান উল্লাহ বলেন, সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা