বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পুরান ঢাকা সাংবাদিক ও লেখকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ দেশবাসী দীর্ঘ ১৬ বছর ধরে জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি ও গণহত্যার শিকার হয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টের গণহত্যার পর আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। জনগণ এই গণপ্রত্যাখ্যাত শাসকদের মেনে নেবে না। বরং তাদের শাসনামলের দুর্নীতি, গুম, খুন, হত্যা ও গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী।

আজ বিকেলে বিএনপি জাতীয় কমিটির এই নেতার সহযোগীতায় ও আজিমপুর জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আজিমপুর সমাজকল্যাণ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা আরও বলেন, “অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করতে জাতীয় ঐক্যকে সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টির অপতৎপরতা থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনের জন্য বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে।” তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক নেতা ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের এবং সাংবাদিকদের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার্স এ্যসোসিয়েশনে অব বাংলাদেশের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা, ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের আহ্বায়ক ইকরামুল হক টিপু ও যুগ্ন মহাসচিব প্রদীপ জয় ও নাজমুল সাগর, আরমান বাদল, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মনিরুজ্জামান অপূর্বসহ আজিমপুর জার্নালিস্ট ফোরামের অন্যান্য সদস্যরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজিমপুর জার্নালিস্ট ফোরামের সংগঠক বিশিষ্ট সাংবাদিক আং রহিম রনো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম ও ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হাজী আনোয়ার পারভেজ বাদল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার শামীম, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পিয়ার, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপনসহ আরও অনেকেই।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা