বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গৌড় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোমিয়েশনের নতুন কমিটি ঘোষণা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: গৌড় ঢাকা ইউনিভার্সসিটি স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ঢাবির ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ঢাবির শিক্ষার্থী পলাশ ।চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ পাওয়া সাবেক বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত গৌড় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসেসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ আয়োজিত ঢাবির অনুবীজ বিজ্ঞান অডিটোরিয়ামে গত শুক্রবার সন্ধ্যায় ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে এসোসিয়েশনের সাবেক সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে শিহাব উদ্দিন ও রুহুল আমিন নতুন কমিটি ঘোষণা করেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাবির ইসলামের ইতিহাসও সাংস্কৃতিক বভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস.বাংলাদেশ ব্যাংকের এডিশশনাল ডিরেক্টর বায়জিদ সরকার.এপ্লাইডকেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এন এম হামিদুল কবির,সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজ সেবক রশিদুজ্জামান বিপ্লব. কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপছাত্রবৃত্তি সম্পাদক ও ফজলুল হক মুসলিম হল শাখার ছাত্রলীগের ও হল সংসদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম জীবন প্রমুখ। কমিটির অন্যান্য সদস্য হলেন সহসভাপতি আম আমিন,হাবিবা জান্নাত বর্ষা, হাফিজুল ইসলাম ও আবু ইসহাক জনি ,সহসাধারণ সম্পাদক পদে আল মারুফ, তামান্না খাতুন ও মিজানুর রহমান এবং সাংগঠনিক পদে লেমন বিশ্বারস ও সহসাংগঠনিক পদে রমজান আলি,সাকিব মাহমুদ, আয়েশা আশরাফ অনামিকা ও সাবির হোসেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা