বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বিশ্ব ইজতেমা ময়দানে দুই মুসল্লির মৃত্যু 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ টঙ্গীর তুরাগ নদের পাড়ে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমা ময়দানে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুসল্লিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের।

মারা যাওয়া ওই দুই মুসল্লি হলেন-সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) ও গাজীপুরের ভিরুলিয়া এলাকার তৈয়ব আবু তালেব (৯০)। তাঁদের মধ্য ময়দানে অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যু হয়। অপরদিকে তৈয়র আলী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা যায়।

ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মহাম্মদ শাকের বলেন, আজ বৃহস্পতিবার দুই মুসল্লির মৃত্যু হয়। পরে ময়দানের উত্তর-পূর্ব অংশে তাঁদের গোসল শেষে জানাজা হয়। পরে বাদ আসর ও মাগরিব স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা