বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

যানজটে আটকা পড়ে বাসের বক্সে মারা গেল ১৮ ছাগল

সাভার (ঢাকা)প্রতিনিধি ঃভেপসা গরম আর তীব্র যানজটে আটকা পড়ে বাসের বক্সে থাকা ১৮ ছাগল মারা গেছে। মৃত ছাগলগুলো সড়কের পাশেই ফেলে রেখে গেছে বাপারী। শুক্রবার (০৮ জুলাই) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বগাবাড়ী বাজার এমেরিকান প্লাজার সামনে ফেলে রাখা অবস্থায় দেখা যায়। এরআগে, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই সড়কের পাশে মৃত ছাগলগুলো ফেলে রেখে যায় বেপারী। এক প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী জানান, গতকাল রাত ১১টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। কিন্তু তীব্র যানজটের কারণে বাসটি আমেরিকান প্লাজার সামনে থেমে যায়। পরে বাসের ভেতর থেকে কয়েকজন নেমে বক্স খুলে একে একে ১৮টি মৃত ছাগল বের করে রাস্তার পাশেই ফেলে রাখে। এসময় ছাগলের বেপারী কাদতে থাকেন। ২০ টি ছাগল কোরবানির হাটে বিক্রি করার জন্য পাবনা থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন ওই বেপারী। যার মধ্যে ১৮ টি মারা গেছে। তবে ১৭ টি ফেলে রেখে গেছে সড়কের পাশেই। তিনি জানান, প্রত্যেকটি দাম আনুমানিক ১৫/১৬ হাজার টাকার মত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা