বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

নেত্রকোনার বন্যার্তদের পাশে গাজীপুর মহানগর যুবলীগ

টঙ্গী গাজীপুর ঃ নেত্রকোনায় মানবিক সহায়তা নিয়ে বন্যার্তদেও পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর যুবলীগ। মঙ্গলবার নেত্রকোনা মদন ইউনিয়ন বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এক হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেটও বিতরণ করা হয়ু। ত্রাণ বিতরণ কালে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল বলেন, বিএনপির কাজই অপরাজনীতি করা। তারা সহজ ও সোজা পথে হাটে না। তারা পদ্মা সেতুর মত দেশের এত বড় প্রকল্প নিয়েও ষড়যন্ত্রের চেষ্টা করেছিল। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তাদের সকল কুচেষ্টা ব্যর্থ হয়েছে। এবার তারা বন্যার মত মানবিক বিপর্যয় নিয়ে অপরাজনীতি শুরু করেছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাদের দুঃখ, কষ্ট বুঝেন। এত বড় মানবিক বিপর্যয় নিয়ে অপরাজনীতি করবেন না। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোন ভয় নেই আমরা যুবলীগ সব সময় আপনাদের পাশে আছি। আমাদের মানবিক নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মাঝে এসে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তার দেখানো পথেই যুবলীগের ব্যক্তিগত তহবিল থেকে এ মানবিক সাহায্য পৌছে দিতে এসেছি। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া চান। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও মদন পৌর সভার মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, গাছা থানা যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা