বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

‘নিরাপত্তা চাদরে ঘেরা থাকবে পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১৮ জুন) বিকেলে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে চলাচল করবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এর বাইরেও নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণ শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়ে গিয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের সব মানুষ যুক্ত থাকবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে।তিনি বলেন, জনসভার নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জল ও স্থলপথে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হয়েছে। তারা বিভিন্ন পয়েন্টে থাকবে মানুষকে সেবা দেওয়ার জন্য।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা