বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গাজীপুরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ
আধুনিক বাংলাদেশের রূপকার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাজীপুরের গাছায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি পদপ্রার্থী ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর
আব্দুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে মিছিলটি বোর্ড বাজার এলাকা থেকে শুরু হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজার এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম শামীম আহমেদ, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির, মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর তাতীলীগের সহ সভাপতি জামাল খান, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহাজালাল তরুণ, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুমন,আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল খন্দকার, জহিরুল হক হারুন সিপাই, ইকবাল হোসেন মোল্লা,বাবুল মন্ডল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক, হুমায়ুন কবির রাজ মন্ডল, গাছা থানা তাতীলীগের সভাপতি ইমরান হোসেন সানী,শ্রমিকলীগ নেতা মজিবুর রহমান মজি,আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ মন্ডল প্রমুখ

এসময় সংক্ষিপ্ত সভায় আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতা জননী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। ঠিক সেই সময় পাকিস্তানের ধুসর বিএনপি জামাত আমাদের প্রিয় নেত্রীকে হত্যার হুমকি দিয়ে দেশের উন্নয়নের ব্যাহত করার চেষ্টা করছে। আমরা তা কখনোই হতে দেবনা। আমরা এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে ওই হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা