বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

জরায়ু অপারেশনে মুত্রথলি কাটলেন চিকিৎসক, এক মাস পর রোগীর মৃত্যু

 সাভার(ঢাকা)প্রতিনিধি : দীর্ঘদিন ধরেই জরায়ু সমস্যায় ভোগছিলেন রহিমা বেগম (৪৫)। এই সমস্যা নিয়ে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার দি ল্যাব এইড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান তিনি। চিকিৎসকের পরামর্শে এপর্যায়ে অপারেশনও করান সেখানে। কিন্তু চিকিৎসক ভুল করে জরায়ু অপারেশন করতে গিয়ে রোগীর মূত্রথলি কেটে অন্যত্র লাগিয়ে দেন। বিষয়টি জেনেও চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ গোপন রেখে তরিগরি করে রোগীকে রেফার্ড করেন ঢাকায়। এর ৩৫দিনের মাথায় বুধবার রাতে মৃত্যু হয় তার। এরআগে গত ২৭ এপ্রিল আশুলিয়ার জামগড়া ৬তলা এলাকার দি ল্যাব এইড নামের একটি বেসরকারি হাসপাতালে তার ভুল অপারেশন করেন ডা. ফৌজিয়া আক্তার। ঘটনার ১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় অপারেশন হয় তার। সেখানেই ভুল অপারেশনের বিষয়টি ধরা পড়ে। নিহত রহিমা আশুলিয়ার জামগড়া এলাকার রেজাউল সিকদারের স্ত্রী। নিহতের ছেলে সেক্স ভিডিও হয় জোরে অপারেশনে মূত্রথলি সম্রাট জানান, দীর্ঘদিন ধরেই তার মা রহিমা বেগম জরায়ু সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা নিতে গত মাসের ২৭ এপ্রিল আশুলিয়ার ছয়তলা এলাকার “দি ল্যাব এইড” হাসপাতালে তার মাকে নিয়ে যান। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জরায়ু টিউমার অপারেশন করতে হবে বলে হাসপাতাল থেকে জানানো হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ ফৌজিয়া আক্তার তার মায়ের জরায়ু অপারেশন করেন। অপারেশনের পর তার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। পরে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেক হাসপাতালে রেফার্ড করে দি ল্যাব এইডের চিকিৎসক। কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে পাঠান ঢাকা মেডিক্যালে। ১৮দিন পর ঢামেকে তার মায়ের পুনরায় অপারেশন করান। সেখানেই তার ভুল অপারেশন করা হয়েছিল বলে বিষয়টি জানতে পারেন। পরে সুস্থ্য হয়ে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু মঙ্গলবার ফের তার মায়ের প্রস্রা হয়ে গেলে তাকে দ্রত ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সোয়া ৯টার দিকে তিনি মারা যান। নিহতের স্বামী রেজাউল সিকদার বলেন, হাসপাতালে নেওয়ার সাথে সাথেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে তাদের হাসপাতালে অপারেশনের কথা বললে আমরা রাজি হই। এর পর ডা. ফৌজিয়া আক্তার আমার স্ত্রীর জরায়ু টিউমার অপরেশন করেন। এসময় জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে ভুলবশত মুত্রথলি কেটে অনত্র লাগিয়ে দেন। তিনি অভিযোগ করে বলেন, অপারেশনের পর কর্তব্যরত চিকিৎসক ভূল অপারেশন বুঝতে পেরেও বিষয়টি গোপন রেখেছেন। আমার স্ত্রীর মৃত্যুর সকল দায়ভার ল্যাব এইড হাসপাতালের। এ বিষয়ে “দি ল্যাব এইড” হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, রোগীর স্বজনদের সাথে গত কয়েকদিন আগে আমাদের আপোষ মীমাংসা হয়ে গেছে। একটু ভুল বুঝাবুঝি ছিল, তা ছাড়া কিছুই না। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন, এধরনের কোন অভিযোগ এখনো পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে উক্ত হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা