বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বেপরোয়া বাসের মুখোমুখি সংর্ঘষে ভ্যানের তিনজন নিহত।

মাদারীপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরের মোল্লাকান্দি নামক স্থানে বুধবার সন্ধায় যাত্রীবাহী বাসের সাথে ভ্যানের মুখোমুখি সংর্ঘষে । এ সংর্ঘষে বাসের এক যাত্রী আহত হয়েছেন। ঘাতক বাসটি খাদে পরে গেলেও যাত্রী না থাকায় তেমন হতাহত হয়নি।
সংঘর্ষের পরপরই বাসের চালক পালিয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাইওয়ে পুলিশ সুত্র জানায়,( ৪ মে বুধবার) সন্ধা ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোল্লাকান্দি বটতলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজৈর উপজেলার আমগ্রাম তেলিকান্দি গ্রামের শাহজালাল মাতুব্বরের ছেলে ভ্যানচালক নুর নবী (২৭), ভ্যানযাত্রী নরারকান্দি গ্রামের সাজিন শেখের ছেলে আমির শেখ (৩৫) ও দুর্গাবদ্দী গ্রামের মজিদ তপাদারের ছেলে প্রান্ত তপাদার (২৫) ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার মোল্লাকান্দি বটতলা নামক স্থানে ফরিদপুরগামী আমানত শাহ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় । পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা