বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

হাজী ইউনুস আলি স্কুল এন্ড কলেজ ক্লাস শুরু

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ শিক্ষক উৎপল কুমার হত্যাকান্ডের প্রতিবাদে বন্ধ থাকা আজ থেকে। শিক্ষা কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় অর্ধেক। এছাড়া আগামীকাল থেকে প্রতিষ্ঠানটিতে ঈদের ছুটি ঘোষনা করা হয়েছে। ঈদের পর আগামী ১৬ জুলাই থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে। এদিকে গেল ৩০ জুন প্রতিষ্ঠানটির শিক্ষক কমিটির বৈঠকে জিতুকে প্রতিষ্ঠান থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। শিক্ষক উৎপল কুমার হত্যাকান্ডের পর গেল রোববার থেকে প্রতিষ্ঠানটি খোলা থাকলেও বন্ধ ছিল সব কার্যক্রম। এরই মধ্যে দোষীদের বিচার দাবী করে বেশ কয়েকদিন ধরে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসুচি পালন করে আসছিল। সেই আন্দোলনে যোগ দেয় সাভারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী জিতুকে গ্রেফতারের পর আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরে শ্রেণী কার্যক্রম শেষে নিহত শিক্ষক উৎপলের স্মরনে এবং দোষীদের সর্বোচ্চ বিচার দাবী মানববন্ধন কর্মসুচি পালন করে হাজী ইউনুস আলী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসুচি শেষে প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে প্রকাশ্যে শিক্ষক উৎপলকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে আঘাত করেন শিক্ষার্থী জিতু। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করলে ২৮ জুন রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জ্বল হাজীকে ও ২৯ জুন গাজীপুর থেকে জিতুকে গ্রেফতার করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা