বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

সড়ক দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ নিহত ৪ 

সাভার( ঢাকা) প্রতিনিধিঃ সাভারে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুই বৈজ্ঞানিক কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করেন।
রোববার সকালে ঢাকা থেকে সাভারের পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের একটি স্টাফ বাস প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে রওয়ানা হন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বলিয়াপুরে পৌছালে একটি খালি বাস ইউটার্ন করার সময় সেই বাসটিকে গরু বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে বাসটি বিপরীত সড়কের লেনের সামনে চলে আসে। এসময় স্টাফ বাসটি খালি বাসের সাথে সংর্ঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের স্টাফ বাসের চালক রাজিব ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ বাকীদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আরো ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসেন নিহত-আহতদের স্বজন ও প্রতিষ্ঠানের সহকর্মীরা।
নিহতের একজনের নাম আরিফুজ্জামান (৩৪)। তিনি সাভারে পরমানু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা। আরেকজন পুজা সরকার (৩৫) তিনিও একই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা। নিহত আরো একজন  কাউছার রাব্বি (৩২) নামে একই প্রতিষ্ঠানের প্রকৌশলী।
সাভার হাইওয়ে থানা পুলিশ বলছে, সকাল ৯ টার দিকে মহাসড়কের বলিয়াপুরে একটি বাস ইউটার্ন  করার সময় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা