বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি ১শ ৪৫গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী থেকে ২ কেজি ১শ ৪৫গ্রাম হেরোইনসহ মামুন মিয়া(৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার, সদর উপজেলার, বারোঘরিয়া বাজার কলোনী ,বারোঘরিয়া ইউপির টুনু মিয়ার ছেলে মামুন মিয়া। র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৪ অক্টোবর ২০২২ ইং তারিখ ২০:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামস্থ কছিমুদ্দিন এন্টার প্রাইজ (রাইচ মিল) এর সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) হেরোইন-২.১৪৫ (দুই কেজি ১৪৫ গ্রাম) কেজি (খ) মোবাইল ফোন-০১(এক)টি এবং (গ) সীমকার্ড-০১(এক)টি সহ আসামী ১। মোঃ মামুন মিয়া(৩৫), পিতা-মোঃ টুনু মিয়া, মাতা-মোছাঃ আকতারা বেগম,সাং-বারোঘরিয়া বাজার কলোনী পাড়া,ইউপি-বারোঘরিয়া,ওয়ার্ড নং-০৪,থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে  স্বীকার করে। উল্লিখিত জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা