রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে| গতকাল মঙ্গলবার(৭ এপ্রিল) বিকেলে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে বেলুন ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী| এছাড়াও তিনি ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও অংশ গ্রহনকারী সাঁতারুদের হাতে সুইসিং কস্টিম তুলে দেন| সাঁতার প্রশিক্ষন শিবির থেকে অংশ গ্রহনকারী ৫০ জন সাঁতারুর মধ্যে থেকে ৩০ জন সাঁতারু বাছাই করে তাদের মাসব্যাপী প্রশিক্ষন প্রদান করা হবে বলে জানান জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন| অংশ গ্রহনকারীদের প্রশিক্ষন প্রদান করবেন জেলা সাঁতার কোচ মোঃ আব্দুর রউফ রিপন ও আবুবক্কর হায়দার রিপন| এ সময় শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব, লোকনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু জাফর, জেলা ক্রীড়া সংস্থা,জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও কর্মচারীগনসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন|