ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকার হবিরবাড়িতে ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধনে সাংবাদিকদের পিটানোর হুমকি দিয়ে বক্তব্য দেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও যুবলীগ থেকে বহিষ্কার হওয়া নেতা রেজাউল করিম রিপন। এই হুমকির প্রতিবাদে বুধবার ঘন্টা ব্যাপী উপজেলা পরিষদের সামনে মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনায় ভালুকা প্রেসক্লাবের আহবায় এবিএম জিয়া উদ্দীন বাশার, সাপ্তাহিক জয়বানী পত্রিকার সম্পাদক, আ,খ,ম রফিকুল ইসলাম, মাইটিভি প্রতিনিধি মর্জিনা মনি, ফাল্গুন টিভি প্রতিনিধি সফিকুল ইসলাম শফিক সহ সাংবাদিক গন বক্তব্য রাখেন । । এ সময় ভালুকার হবিরবাড়িতে ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধনে সাংবাদিকদের পিটানোর হুমকি ঘটনার তীব্র নিন্দা জানান বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা আগামী তিনদিনের মধ্যে তাদের ক্ষমাচাইতে হবে না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন ।