বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ময়মনসিংহে ২৫টি উদ্ধারকৃত মোবাইলফোন বিতরণ করেন পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা

ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ শনিবার (০৩ সেপ্টেম্বর ২০২২) তারিখ বেলা ৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় নবাগত পুলিশ সুপার মোহাঃ মাছুম আহম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর আগমণ উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার এএসআই. আমির হামজা তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। এসব মোবাইল ফোন থানায় সাধারণ ডায়েরি ভুক্ত হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা হয়। এসব মোবাইল ফোন প্রকৃত গ্রাহকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া।

প্রথমেই সাংবাদিক গোলাম কিবরিয়া পলাশের হাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ও কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো পেয়ে প্রকৃত মালিকগণ আনন্দিত। প্রকৃত মালিকগণ মোবাইল ফোন হাতে পেয়ে কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রব্বি, কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি ফারুক হোসেনসহ কোতোয়ালী মডেল থানার কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা