বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করে হিমাগার পরিচালনা করায় ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:  মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত হিমাগার পরিচালনা করায় ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। শনিবার (২২ মার্চ) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে অভিযান চালান পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্ট। এসময় পরিবেশের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মুক্তারপুর অবস্থিত এলাইড কোল্ড ষ্টোরেজ ম্যানেজার আতাউল, একই এলাকায় অবস্থিত বিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজাউল করিম, টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারের এ্যাকো ইন্ডাস্ট্রিজ এন্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত, একই এলাকার আরাকান ইন্ডাস্ট্রিজ লি: বেতকা কোল্ড ষ্টোরেজ ম্যানেজার জি.এম জাকারিয়া, উপজেলার বিন্দুসার সলিমাবাদ এলাকায় অবস্থিত পপুলার ফুড এন্ড এলাইড ইন্ডাস্ট্রিজ ম্যানেজার মীর আনোয়ার হোসেন, মুক্তারপুর অবস্থিত বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ম্যানেজার আব্দুর রসিদ শেখ, আব্দুল্লাহপুর সলিমাবাদ এলাকার রামিশা কোল্ড স্টোরেজ লিমিটেড ম্যানেজার ইমরান হাসান নাদিম, মিরেশ্বরাই এলাকার নিপ্পন আইস এন্ড স্টোরেজ ম্যানেজার মনোরঞ্জন সাহা প্রত্যেককে ২ লাখ টাকা করে ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। এতে ৫ টি হিমাগারের ম্যানেজার ১০ লাখ টাকা পরিশোধ করলেও এলাইড কোল্ড স্টোরেজ ম্যানেজার আতাউল, রিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজাউল করিম, এ্যাকো ইন্ডাস্ট্রিজ এন্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত জরিমানার টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন পরিবেশের মোবাইল কোর্ট পরিচালিত স্পেশাল ম্যাজিস্ট্রেট। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম। বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন জানান, আজ মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৮ টি হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এতে ৫ টি হিমাগারের টাকা পরিশোধ করলে ও ৩ টি হিমাগারের ম্যানেজার অর্থদন্ডের টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪০ দিনের করে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা