বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভালুকায় যুবদলের আনন্দ র‌্যালি

 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিক কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ভালুকায় বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার সিডষ্টোর বাজারের আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে থেকে ওই র‌্যালীটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ জুয়েলের আয়োজনে ওই র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা আনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিতে সুলতান সালাহ উদ্দিন টুকুকে সভাপতি, মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক, মামুন হাসানকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে সহ-সভাপতি, শফিকুল ইসলাম মিল্টন ও গোলাম মাওলা শাহীনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইসহাক সরকারকে সাংগঠনিক সম্পাদক ও কামরুজ্জামান দুলালকে দপ্তর সম্পাদক মনোনিত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ জুয়েল, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম মোল্লাহ, সদস্য আতিকুল ইসলাম, মজিবুর রহমান, জিয়াউর রহমান ও সানাউল্লাহ রাজাপুরি, যুবদল নেতা আব্দুস ছালাম আলম, মামুন ফকির, আহসান শেখ, শামিম আহাম্মেদ প্রমুখ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা