বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ),প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের কৃষক তোহুরুল ইসলামের ঘরে একসাথে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম তোহুরুলের বাড়িতে গিয়ে নবজাতক তিন শিশু ও মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি শিশুদের জন্য বেবি ফুড, পোশাক এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোহুরুল ইসলাম পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। একসাথে তিন সন্তান হওয়ায় তাদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারটি।
এ বিষয়ে ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, “তিনটি নবজাতকের দায়িত্ব পালন করা একজন প্রান্তিক কৃষকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা