প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৭:৩৯ পি.এম
শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ),প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার পিঠালিতলা গ্রামের কৃষক তোহুরুল ইসলামের ঘরে একসাথে তিন সন্তান জন্ম নেওয়ায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম তোহুরুলের বাড়িতে গিয়ে নবজাতক তিন শিশু ও মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি শিশুদের জন্য বেবি ফুড, পোশাক এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোহুরুল ইসলাম পেশায় একজন কৃষক। কৃষি কাজ করে কোনোমতে সংসার চালান তিনি। একসাথে তিন সন্তান হওয়ায় তাদের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারটি।
এ বিষয়ে ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, "তিনটি নবজাতকের দায়িত্ব পালন করা একজন প্রান্তিক কৃষকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়িয়েছি। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এসময় উপজেলা বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.