বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্য শুয়রের আক্রমণে চারজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বন্য শুয়ারের আক্রমণে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর ও বিনাদপুর ইউনিয়নে কামাত গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বড় হাদিনগর গ্রামের নাসির উদ্দিন (চুরিওয়ালা) বিনোদপুর বাজার থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি আমবাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য শুয়ার তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে একই দিনে ওই এলাকার আমবাগানে কাজ করার সময় আরও তিনজন বন্য শুয়ারের আক্রমণের শিকার হন। আহতরা হলন কামাত গ্রামের মনিরুল ইসলামের ছেলে জনি, মফিজুদ্দিনের ছেলে ডালিম এবং আব্দুল হাকিমের ছেলে মুলি। তারা বাগানে স্প্রে করার সময় প্রাণীটির আক্রমণে আহত হন। স্থানীয়রা জানান, বন্য শুয়ারটি দেখতে বিড়ালজাতীয় বৈশিষ্ট্যের মতো ছিল এবং অত্যন্ত দ্রুতগতিতে চলাচল করছিল। গ্রামবাসী ধাওয়া দিলে সেটি দ্রুত পালিয়ে যায়। পরে প্রাণীটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরাও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্য প্রাণীটির অবস্থান শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা