বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে শাহজাহান মিঞার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। ২০ ডিসেম্বর (শনিবার) দুপুরে পৌর এলাকার কোলাহল কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সোনুর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খাইরুল ইসলাম। এছাড়া মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জুবায়ের হোসেন, আব্দুস সালাম প্রমুখ। সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিঞা বলেন ৭১ এ পরাজিত শক্তি এখনও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র করছে। এসময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বিএনপির সাবেক এই এমপি বলেন আমরা দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আমাদের বয়স ৭০ থেকে ৮০ বছর। বয়স ৮০ বছর হলেও মনের দিক থেকে আমরা এখনও তরুণ। আমরা যতক্ষণ বেঁচে
আছি ততক্ষণ আমাদের প্রিয় মাতৃভূমির কোন ক্ষতি হতে দিবো না। এসময় ২৪’র আন্দোলনের ছাত্রজনতার উদ্দেশ্যে তিনি বলেন আমরা তোমাদের স্যালুট জানাই। তবে ৭১’র চেতনাকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তবে আমরা মুক্তিযোদ্ধারা সেটা মেনে নেবো না, প্রয়োজনে দেশের জন্য আমরা আবার যুদ্ধ করবো। মতবিনিময় সভায় আগামীতে একটি সুখী, সমৃদ্ধশালী ও স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা