শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। ২০ ডিসেম্বর (শনিবার) দুপুরে পৌর এলাকার কোলাহল কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সোনুর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খাইরুল ইসলাম। এছাড়া মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জুবায়ের হোসেন, আব্দুস সালাম প্রমুখ। সভায় উপজেলার মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মিঞা বলেন ৭১ এ পরাজিত শক্তি এখনও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র করছে। এসময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বিএনপির সাবেক এই এমপি বলেন আমরা দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আমাদের বয়স ৭০ থেকে ৮০ বছর। বয়স ৮০ বছর হলেও মনের দিক থেকে আমরা এখনও তরুণ। আমরা যতক্ষণ বেঁচে
আছি ততক্ষণ আমাদের প্রিয় মাতৃভূমির কোন ক্ষতি হতে দিবো না। এসময় ২৪'র আন্দোলনের ছাত্রজনতার উদ্দেশ্যে তিনি বলেন আমরা তোমাদের স্যালুট জানাই। তবে ৭১'র চেতনাকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তবে আমরা মুক্তিযোদ্ধারা সেটা মেনে নেবো না, প্রয়োজনে দেশের জন্য আমরা আবার যুদ্ধ করবো। মতবিনিময় সভায় আগামীতে একটি সুখী, সমৃদ্ধশালী ও স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com