বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টান

রাজশাহী প্রতিনিধি:  তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল বুধবার(২০আগস্ট) সকাল থেকে মহানগর ও উপজেলা থেকে আগত ৪২জন বালক বালিকা নিয়ে দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের দাবা প্রতিযোগিতা শুরু হয়। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এর আগে তিনি বলেন দাবা একটি বুদ্ধিমতার খেলা যে জত বেশী বুদ্ধি খাটিয়ে খেলতে পারবে সে ততই সামনের দিকে এগিয়ে যেতে পারবে ও গ্রান্ডমাস্টার হিসেবে দেশের ভাবমুর্তি দেশবিদেশে তুলে ধরতে পারবে।

তাই সকল দাবাড়–কে নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে কোন বাজে কাজে লিপ্ত থাকা যাবেনা ও মোবাইল ঘাটাঘাটি থেকে বিরত থাকতে হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক হাবিব, প্রভাষক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাবেক দাবা সমিতির সদস্য সচিব মোঃ কাওসার আলী ইতিসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা