রাজশাহী প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া অফিসের যৌথ ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল বুধবার(২০আগস্ট) সকাল থেকে মহানগর ও উপজেলা থেকে আগত ৪২জন বালক বালিকা নিয়ে দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের দাবা প্রতিযোগিতা শুরু হয়। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মির্জা ইমাম উদ্দিন। এর আগে তিনি বলেন দাবা একটি বুদ্ধিমতার খেলা যে জত বেশী বুদ্ধি খাটিয়ে খেলতে পারবে সে ততই সামনের দিকে এগিয়ে যেতে পারবে ও গ্রান্ডমাস্টার হিসেবে দেশের ভাবমুর্তি দেশবিদেশে তুলে ধরতে পারবে।

তাই সকল দাবাড়–কে নিয়মিত প্রশিক্ষন গ্রহন করতে হবে কোন বাজে কাজে লিপ্ত থাকা যাবেনা ও মোবাইল ঘাটাঘাটি থেকে বিরত থাকতে হবে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক হাবিব, প্রভাষক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাবেক দাবা সমিতির সদস্য সচিব মোঃ কাওসার আলী ইতিসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com