বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

মোবারকপুরে ডা. শিমুল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সুস্থতা কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগেরর আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় মোবারকপুর নামোটিকরি আলিম মাদ্রাসায় হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামিম রেজা, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম
। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সচিব, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন ছাত্রলীগে সাবেক সভাপতি ইসমাইল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলাল  সহ ইউনিয়নের ৫শতাধিক লোক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনা, নিমুনিয়া, হার্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা