প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৯:০০ পি.এম
মোবারকপুরে ডা. শিমুল এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সুস্থতা কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগেরর আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় মোবারকপুর নামোটিকরি আলিম মাদ্রাসায় হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামিম রেজা, উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম
। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সচিব, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন ছাত্রলীগে সাবেক সভাপতি ইসমাইল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলাল সহ ইউনিয়নের ৫শতাধিক লোক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, করোনা, নিমুনিয়া, হার্ট ও কিডনিজনিত সমস্যা নিয়ে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.