গ্রামীন ট্রাভেলস এর সুপার ভাইজারকে ইয়াবা সহ আটক ০১।
আপডেট সময় :
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
/
৪৬৩
বার পঠিত
/
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ গ্রামীন ট্রাভেলস এর সুপার ভাইজারকে ইয়াবা সহ আটক করেছে ডিএনসি, আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন বাংলা ট্রাক ক্রিকেট একাডেমীর দক্ষিণ পাশে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর রাস্তার দক্ষিণ পাশে কক্সবাজার থেকে চাঁপাইনবাবগঞ্জ যাত্রীবাহি বাস গ্রামীণ ট্রাভেলস এর সুপার ভাইজারের দেহ তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আটক কৃত হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মিয়াপাড়া একালার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ পায়েল (৪৩)। এসময় তার কাছ থেকে ৫ টি নীল রংয়ের পলিথিনে মোরানো ১ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ব্যপারে রাজশাহী জেলার কাটাখালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।