বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

তাড়াশে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইদ্রিস আলী (৪৫) নামে বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১ মার্চ) সন্ধা সাড়ে সাতটার দিকে তাড়াশ-সেরাজপুর আঞ্চলিক সড়কের উকিলের পুকুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাইসাইকেল চালক তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের  মৃত মধুর ছেলে। এ সময় মোটরসাইকেল চালক উপজেলার বারুহাস বিনসাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুবায়ের হোসেন (১৮) ও একই গ্রামের ইব্রাহিমের ছেলে হুজাইফা (১৯)। দিকে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, সন্ধার সাড়ে সাতটার দিকে আমরা ওই সড়ক দিয়ে অটোযোগে যাওয়ার সময় দ্রুতগামি মোটরসাইকেল গিয়ে একটি বাইসাইকেলের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: শ্যামল কুমার জানান, গুরুতর আহত তিনজনকে নিয়ে আসার আগে বাইসাইকেল চালক নিহত হন। আর মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদের মধ্যে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনের অবস্থা আশংকাজনক। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা