বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে গৌড় প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা ডাকবাংলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শিবগঞ্জ উপজেলা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি  মাইনুল ইসলাম লাল্টু সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোহিদুল আলম টিয়া, এসএটিভির জেলা প্রতিনিধি আম উদ্যোক্তা
আহসান হাবিব, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, শিবগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও  সাধারণ সম্পাদক নাদিম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা