প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৪, ৭:০৭ পি.এম
শিবগঞ্জে গৌড় প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা ডাকবাংলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শিবগঞ্জ উপজেলা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন, নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোহিদুল আলম টিয়া, এসএটিভির জেলা প্রতিনিধি আম উদ্যোক্তা
আহসান হাবিব, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, শিবগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নাদিম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.