বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে পাগলা নদীর উপর  সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহুল প্রতিক্ষীত পাগলা নদীর উপর ১৭২ মিটার দৈঘ্যের
বীরমুক্তিযোদ্ধা মইন উদ্দিন আহমেদ মন্টু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে পাগলা নদী সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা, ও দূর্লভপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া উপজেলা একমাত্র আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ আটটি কলেজ ও ২০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ১৯৮৬ সালে পাগলা নদীর উপর বেইলী ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৮৮ সালে শেষ হয়। তিনি আরও বলেন, অতিরিক্ত ও মানুষের চাপ বাড়ায় বেইলী ব্রিজটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাগলা নদীর পূর্বপাড়ের প্রায় তিন লাখ মানুষের কথা চিন্তা করে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ ব্রিজটি পূন:নির্মাণ হলে এ অঞ্চলের আর্থ সামাজিক, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লাবিক পরিবর্তন আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও  আরও বক্তব্য রাখেন, তোহিদুল আলম টিয়া ,চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক,  সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক আবদুর রহমান এডুসহ অন্যান্যরা। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আতশবাজী ও গম্ভীরা গানের অনুষ্ঠান করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা