প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৩, ৭:০০ পি.এম
শিবগঞ্জে পাগলা নদীর উপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বহুল প্রতিক্ষীত পাগলা নদীর উপর ১৭২ মিটার দৈঘ্যের
বীরমুক্তিযোদ্ধা মইন উদ্দিন আহমেদ মন্টু সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। পরে পাগলা নদী সংলগ্ন আমবাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা, ও দূর্লভপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষ যাতায়াত করে থাকে। এছাড়া উপজেলা একমাত্র আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ আটটি কলেজ ও ২০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে ১৯৮৬ সালে পাগলা নদীর উপর বেইলী ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়ে ১৯৮৮ সালে শেষ হয়। তিনি আরও বলেন, অতিরিক্ত ও মানুষের চাপ বাড়ায় বেইলী ব্রিজটি দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাগলা নদীর পূর্বপাড়ের প্রায় তিন লাখ মানুষের কথা চিন্তা করে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ ব্রিজটি পূন:নির্মাণ হলে এ অঞ্চলের আর্থ সামাজিক, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লাবিক পরিবর্তন আসবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ও আরও বক্তব্য রাখেন, তোহিদুল আলম টিয়া ,চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, সহকারী কমিশনার (ভ‚মি) জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক আবদুর রহমান এডুসহ অন্যান্যরা। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আতশবাজী ও গম্ভীরা গানের অনুষ্ঠান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.