বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে বেনাউল ইসলামের আলোচনা সভা

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯-১০-২০২৩ ইং সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলার চককীত্তি ইউনিয়নের চককীত্তি হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কানসাট ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জনাব, মোঃ বেনাউল ইসলাম,  চককীত্তি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিয়াম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,চককীত্তি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ আলী, ছয় নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার, নয় নং ওয়ার্ড সভাপতি, মুনসুর আলী চককীত্তি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রনি, এবং চককীত্তি ইউনিয়ন আওয়ামীলীগের ১ থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বেনাউল ইসলাম বলেন, দেশীয় একটি চক্র মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করতে চাই। আমরা তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে জানি। যখনি তারা ক্ষমতায় এসেছে কোন না কোন ভাবে তারা আ’লীগের নেতা কর্মীদের হত্যা করে । আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই গুলো দৃশ্যমান, আমি নিজের মুখে কিছুই বলবো না বিগত দশ বছর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে সেই গুলো আপনারা দেখবেন সবাই। যে গুলো  করতে পারিনি সেই’ গুলো আমি যদি নৌকার মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারি সে গুলো করে দেখাব ইনশাআল্লাহ,তাই আপনাদের সহযোগিতা চাই । আর যে উন্নয়ন গুলো করতে পেরেছি সেই গুলোর ভাগীদার আপনারা সবাই।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা