প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ১১:০৯ পি.এম
শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে বেনাউল ইসলামের আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯-১০-২০২৩ ইং সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলার চককীত্তি ইউনিয়নের চককীত্তি হাইস্কুল এন্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কানসাট ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান জনাব, মোঃ বেনাউল ইসলাম, চককীত্তি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিয়াম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,চককীত্তি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ইউসুফ আলী, ছয় নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার, নয় নং ওয়ার্ড সভাপতি, মুনসুর আলী চককীত্তি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রনি, এবং চককীত্তি ইউনিয়ন আওয়ামীলীগের ১ থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বেনাউল ইসলাম বলেন, দেশীয় একটি চক্র মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগকে ক্ষমতাচ্যুত করতে চাই। আমরা তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে জানি। যখনি তারা ক্ষমতায় এসেছে কোন না কোন ভাবে তারা আ’লীগের নেতা কর্মীদের হত্যা করে । আমার নির্বাচনী এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই গুলো দৃশ্যমান, আমি নিজের মুখে কিছুই বলবো না বিগত দশ বছর শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আমি চেয়ারম্যান থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছে সেই গুলো আপনারা দেখবেন সবাই। যে গুলো করতে পারিনি সেই’ গুলো আমি যদি নৌকার মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারি সে গুলো করে দেখাব ইনশাআল্লাহ,তাই আপনাদের সহযোগিতা চাই । আর যে উন্নয়ন গুলো করতে পেরেছি সেই গুলোর ভাগীদার আপনারা সবাই।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.