বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু কন্যার ধর্ষক আপন খালু গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আপন খালু কর্তৃক ৪ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ  মামলায় ধর্ষক মোহাম্মদ কাউসার আলী (৩৯) কে গ্রেফতার করে র‌্যাব-৫। র‌্যাব-১ ও র‌্যাব- ৫ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ডিএমপির বাড্ডা  থানাধীন পূর্ব বাড্ডা কবরস্থান রোডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পে শুক্রবার (১৮ আগস্ট) সকালে এক প্রেস  বিফিং এ লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, চলতি মাসের ১২ আগস্ট শনিবার  গভীর রাত ১টায় আসামি কাউসার তার শয়ন কক্ষে ৪ বছরের শিশুর মুখ চেপে ধরে  জোরপূর্বক ধর্ষণ করে অসুস্থ করে ফেলে। ওই সময় তার স্ত্রী একই বিছানায় ঘুমন্ত  অবস্থায় ছিলেন।পরে একই দিন রাতে শিশুটির শারিরীক ব্যথা ও রক্তক্ষরণ শুরু হলে রাত  সাড়ে ৮ টায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে এবং পরবর্তীতে উন্নত  চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলরজ হাসপাতালে স্থানাস্তর করা হয়।  পরে ১৩ আগস্ট শনিবার ভিকটিমের বাবা বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করলে  সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে আপন খালুর দ্বারা ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনার মূল আসামীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধর্ষককে নাচোল থানায় হন্তাস্তর করা হয়েছে বলে জানান র‌্যাব অধিনায়ক।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা