প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৩, ৭:৪৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু কন্যার ধর্ষক আপন খালু গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আপন খালু কর্তৃক ৪ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ মামলায় ধর্ষক মোহাম্মদ কাউসার আলী (৩৯) কে গ্রেফতার করে র্যাব-৫। র্যাব-১ ও র্যাব- ৫ এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে ডিএমপির বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডা কবরস্থান রোডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পে শুক্রবার (১৮ আগস্ট) সকালে এক প্রেস বিফিং এ লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, চলতি মাসের ১২ আগস্ট শনিবার গভীর রাত ১টায় আসামি কাউসার তার শয়ন কক্ষে ৪ বছরের শিশুর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে অসুস্থ করে ফেলে। ওই সময় তার স্ত্রী একই বিছানায় ঘুমন্ত অবস্থায় ছিলেন।পরে একই দিন রাতে শিশুটির শারিরীক ব্যথা ও রক্তক্ষরণ শুরু হলে রাত সাড়ে ৮ টায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলরজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। পরে ১৩ আগস্ট শনিবার ভিকটিমের বাবা বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করলে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ অভিযানে আপন খালুর দ্বারা ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনার মূল আসামীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধর্ষককে নাচোল থানায় হন্তাস্তর করা হয়েছে বলে জানান র্যাব অধিনায়ক।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.