বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গাইবান্ধার সাঘাটায় সূর্যমুখীর চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক

সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এবারে সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি গবেষণা ইনস্টিটিউট অফিস বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবং নতুন জাতের বারি সূর্যমুখী—৩ চাষে মিলেছে বাম্পার ফলন। চলতি মৌসুমে গাইবান্ধার সাঘাটায় যমুনার চরে ২০ বিঘা জমিতে সূর্যমূখীর চাষ করা হয়েছে । কৃষি গবেষণার উদ্ভাবিত উচ্চ ফলনশীল সূর্যমুখীর চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার ।
উপজেলার হাসিলকান্দি গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে তার সিংহভাগ জমিই চরে পরিনত হয়েছে। অবসরে যাওয়ার প্রাক্কালেই বেছে নেন কৃষি পেশা। চরের জমিতে গম সহ নানা রবি ফসলের চাষ করে প্রতিবছর আয় করে থাকেন তিনি। সূর্যমূখীর বীজ ও তেলের দাম অন্য তেলের চেয়ে অনেক বেশী। এজন্য কৃষি গবেষণার উদ্ভাবিত উন্নত বীজ ও পরামর্শ নিয়ে এবার ৫ বিঘা জমিতে চাষ করেছেন সূর্যমুখী। এতে তার খরচ হয়েছে প্রায় ৬০ হাজার টাকা, এবারে সূর্যমূখীর ফলন ভালো হয়েছে, উৎপাদিত সূর্যমুখী বীজ বিক্রি করে খরচ বাদ দিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা লাভের স্বপ্ন দেখছেন কৃষক আলতাফ হোসেন । সূর্যমূখীর তেল সোয়াবিন তেলের চেয়ে পুষ্টিগুণ অনেক বেশী, স্বাস্থ্যসম্মত এবং মানবদেহের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। আবহাওয়া অনুকুলে থাকলে এবার ফলন দেখে আগামীতে সূর্যমূখী চাষের প্রতি কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে আশা। কৃষক মোঃ আলতাফ হোসেন সরকার বলেন, কৃষি গবেষণা অফিসের পরামর্শে এবারে ভালো ফলন হয়েছে। গাইবান্ধা কৃষি গবেষণা ইনস্টিটিউট সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, অল্প সময়ে কম পরিশ্রমে ফসল উৎপাদন ও ভালো দাম পাওয়া যায়। গাইবান্ধা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আব্দুল্লাহ —আল —মাহমুদ বলেন, নতুন উদ্ভাবিত এই সূর্যমূখী উচ্চ ফলনশীন ও বেশী লাভজনক ফসল।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা