বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গঙ্গাচড়ায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি। হতাহতের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টার দিকে আরও দুজন মারা যান। এরমধ্যে নাজমা বেগম নামের এক নারী রয়েছেন। বাঁকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা