বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

প্রবীণ সাংবাদিক ডি. এম তালেবুন নবীর মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ

রাজশাহী প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ডি. এম তালেবুন নবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহ…….রাজিউন)।
বুধবার সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিএম তালেবুন নবী দেশব্যাপী সুপরিচিত সাংবাদিক ছিলেন। তিনি সততার সাথে সাংবাদিকতা করেছেন। তাঁর কাছে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। তিনি একজন জাত সাংবাদিক ছিলেন। দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে তাঁর লেখনী সমাজের মানুষকে আশাবাদী করেছে, সাহসী করে তুলেছে। আজকের দিনে সাংবাদিকতায় যে পচন ধরছে তা রোধ করতে তাঁর জীবনাদর্শ পাথেয় হয়ে থাকবে। তাঁর অবদান আমরা আজীবন গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবো। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দীর্ঘ কর্মময় জীবনে ডি. এম তালেবুন নবী দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলা ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হিসেবে দায়িত্বপালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন। তাঁর ছেলে কপোত নবী পিতার মতো সাংবাদিকতার সাথে জড়িত। বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের নিমতলা ফকিরপাড়া ঈদগাহে মরহুমের ১ম নামাজে জানাযা ও দারিয়াপুর গোরস্থানে ২য় নামাজে জানাযা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা