বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার সাইদুর রহমান

রাজশাহী প্রতিনিধিঃ দৈনিক ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। রবিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে পত্রিকাটির জাতীয় প্রতিনিধি সম্মেলনে বর্ষসেরা রিপোর্টার হন তিনি। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন দেশবরেণ্য সাংবাদিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
এ সময় শ্যামল দত্ত বলেন, সারাদেশের প্রতিনিধিদের কাজের যথাযথ মূল্যায়ন করে ভোরের কাগজ। তারই অংশ হিসেবে এ সম্মাননা প্রদান। তিনি বলেন, ভোরের কাগজ পরিবারের একজন সিনিয়র সদস্য সাইদুর রহমান। শারীরিকভাবে অসুস্থ হয়েও সংবাদ ও বিজ্ঞাপনে তিনি বেশ এগিয়ে। সেজন্য তাকে এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত হয়।
দুদিন ব্যাপী আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনের সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। বার্ষিক এ সম্মেলনে পত্রিকাটির হেড অফিসের কর্মকর্তাবৃন্দ, সারাদেশের জেলা-উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টাররা অংশ নেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা