বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৪ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৪জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাই ক্যাম্প । আটককৃর্ত ব্যক্তিদ্বয় হলো১। মোঃ সুমন আলী (২৩), পিতা-মোঃ সাবজান আলী, মাতা-মোছাঃ চামেলী বেগম, ২। মোঃ শামিম (২২), পিতা-মোঃ আব্দুর রহমান, মাতা-মোছাঃ সুমিয়ারা বেগম, ৩। মোঃ হানিফ (২০), পিতা-মোঃ আলম, মাতা-মোছাঃ শেফালী বেগম, ৪। মোঃ রহমত আলী (১৯), পিতা-মোঃ মিয়ার উদ্দিন, মাতা-মোছাঃ ছামিরন বেগম, সর্ব সাং-নয়ালাভাঙ্গা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি জানান যে,সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ১৯ নভেম্বর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ০০:১০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামস্থ ২নং নয়ালাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে জনৈক মোঃ মুকুল (৫০) এর পরিত্যাক্ত পাকাঁ টিনশেড (ছাপড়া) বিল্ডিং ঘরের ভিতর কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে (ক) চাকু-০২টি, (খ) গ্যাস লাইটার-০১(এক)টি, (গ) কলকি-০১(এক)টি, এবং (ঘ) গাঁজা-০৩(তিন) গ্রাম সহ কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সদস্য ১। মোঃ সুমন আলী (২৩), পিতা-মোঃ সাবজান আলী, মাতা-মোছাঃ চামেলী বেগম, ২। মোঃ শামিম (২২), পিতা-মোঃ আব্দুর রহমান, মাতা-মোছাঃ সুমিয়ারা বেগম, ৩। মোঃ হানিফ (২০), পিতা-মোঃ আলম, মাতা-মোছাঃ শেফালী বেগম, ৪। মোঃ রহমত আলী (১৯), পিতা-মোঃ মিয়ার উদ্দিন, মাতা-মোছাঃ ছামিরন বেগম, সর্ব সাং-নয়ালাভাঙ্গা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করা হয়।

বর্তমান সময়ে উর্ত্তী বয়সী ছেলেদের মাঝে, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে নিজেদের জড়ানোর প্রবনতা দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

এ সমস্ত চুরি, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র‌্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে।

এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ অভিযোগ আমলে নিয়ে কিশোর গ্যাং এর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের সত্যতা পেলে র‌্যাবের চৌকষ গোয়েন্দা দলের তৎপরতায় বর্ণিত এলাকা হতে কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। জিজ্ঞাসাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা ছিনতাই এর উদ্দেশ্যে চাকু, কাটার সহ একত্রিত হয়ে উক্ত স্থানে অবস্থান করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা