বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

লুঙ্গি পরে অস্ত্র ব্যবসায়ী ধরল পুলিশ

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ
মো.জুবায়ের (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(৩১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে লুঙ্গি পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রহনপুর পুরাতন বাজার এলাকার জিল্লুর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করেছেন।

এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহরিয়ার উপ-পরিদর্শক (এস আই) শওকতসহ পুলিশের একটি টিম লুঙ্গি পরে ওই আমবাগানে অভিযান চালিয়ে জুবায়েরকে একটি দেশিয় সুটারগানসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগের আরও একটি মাদক মামলা রয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা