বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পত্নীলায় আগুনে পুড়ে রিপন- হালিমা দম্পতির শরীর ঝলসে গেল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে ঝলসে গেছে রিপন দম্পত্তির শরীরের বেশিরভাগ অংশ।

স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক ৯ টার সময় উপজেলার আমদাপুর কমলাবাড়ী গ্রামের মৃত আমিরুলের ছেলে রিপন মিয়া (২৪) ও তার স্ত্রী হালিমা (২০) ওরফে মিষ্টি প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যাবে এমতাবস্থায় তাদের বাড়ির পেছনের জানালা দিয়ে কে বা কাহারা পেট্রোল মিশ্রিত আগুন ঘরের মধ্যে ছুঁড়ে মারে সেই আগুন মূহুর্তের মধ্যে তাদের শরীরে জড়িয়ে থাকা পোশাকে দাউদাউ করে জ্বলে ওঠে তারা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত সাড়ে ১০টায় রামেক হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খালিদ সাইফুল্লাহ বলেন তাদেদর অবস্থা খুব খারাপ মেয়েটির শরীরের প্রায় ৮০ ভাগ আর ছেলেটির ৬৫ ভাগ পুড়ে গেছে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি ইনজেকশন স্যালাইন দিয়ে তাদেরকে রামেক হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা