বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিল সমাজকল্যাণ মন্ত্রণালয়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাইড্রোসেফালাস(মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত প্রায় ৪ মাস বয়সী  শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। সোমবার (২২ অগাস্ট) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার শিশু কন্যার চিকিৎসার দায়িত্ব নেয়ার বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগরে তাদের বাড়িতে গিয়ে আম্বিয়ার বাবা আজিজুল হককে নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাবেক পৌর  কাউন্সিলর আশরাফুল ইসলাম, ইউপি সদস্য বশির আহমেদ প্রমূখ।  উল্লেখ্য, গতকাল রাতে স্থানীয় সাংবাদিক আব্দুল বাশির সোশাল মিডিয়া (ফেসবুকে) শিশু আম্বিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলমের নজরে এলে তিনি উপ- পরিচালক, চাঁপাইনবাবগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা