প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২২, ৯:৫২ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিল সমাজকল্যাণ মন্ত্রণালয়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হাইড্রোসেফালাস(মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত প্রায় ৪ মাস বয়সী শিশু আম্বিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম। সোমবার (২২ অগাস্ট) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার শিশু কন্যার চিকিৎসার দায়িত্ব নেয়ার বিষয়টি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোপালনগরে তাদের বাড়িতে গিয়ে আম্বিয়ার বাবা আজিজুল হককে নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম, ইউপি সদস্য বশির আহমেদ প্রমূখ। উল্লেখ্য, গতকাল রাতে স্থানীয় সাংবাদিক আব্দুল বাশির সোশাল মিডিয়া (ফেসবুকে) শিশু আম্বিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব জাহাঙ্গীর আলমের নজরে এলে তিনি উপ- পরিচালক, চাঁপাইনবাবগঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2026 Desh 50 TV. All rights reserved.