বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চায়ের দাওয়াত দিয়ে থানায় ডেকে মিথ্যা মামলা সাজিয়ে সাংবাদিক গ্রেফতার।

 সেই সাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই কালীগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মুক্তির দাবিতে মানববন্ধনের ডাক সারা দেশে। 

সহ সভাপতি বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটি। ফোন করে চায়ের দাওয়াত দিয়ে থানায় ডেকে নিয়ে ‘লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি’র যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নূর আলমগীর অনুকে কথিত মিথ্যা মামলায় গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এনিয়ে সাংবাদিক সমাজে চরম ক্ষোভ বিরাজ করছে। দৈনিক ডেলটা পত্রিকা লালমনিরহাট প্রতিনিধি ও দৈনিক মুক্তির সম্পাদক নূর আলমগীর অনুর স্ত্রী শাহনাজ পারভীন জানান, গতকাল বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে কালীগঞ্জ থানার ওসির মোবাইল থেকে সাংবাদিক নূর আলমগীর অনুকে ফোন করে থানায় চায়ের দাওয়াত দেন। পরে অনু থানায় গেলে গতকালেরই রেকর্ড করা একটি মিথ্যা সাজানো মামলায় তাকে আটক দেখিয়ে তড়িঘড়ি করে জেলহাজতে প্রেরণ করেন। এখবর পেয়ে তিনি দেখতে গেলেও ওসি কোনো সদুত্তর দেননি। তিনি ফোন দিলেও কথা না বলে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন। এছাড়া কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান বারবার ফোন দিলেও ধরেননি। জানা গেছে, দীর্ঘদিন যাবত সাংবাদিক নূর আলমগীর অনুর পরিবারের সাথে তার আপন ফুফুদের পারিবারিক জমিজমা সংক্রান্ত একটি বিবাদ চলে আসছিলো। এনিয়ে আদালতে মামলা হলে সেই মামলার রায়ও যায় সাংবাদিক অনুদের পক্ষে। অথচ, তার ফুফু আমেনা শিরিন মুসতাযীরের করা একটি মিথ্যা অভিযোগে সাংবাদিক নূর আলমগীর অনুকে গ্রেফতার করে তড়িঘড়ি করে জেলহাজতে পাঠানো হয়েছে। উক্ত দেখানো মামলার না হয়েছে তদন্ত বা না হয়েছে নোটিশ প্রদান। না প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতেন সাংবাদিক নূর আলমগীর অনু। মাদক সেবনের ভিডিওসহ সে ছবিও পোস্ট করেছিলেন। পরে পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠান। এ থেকে অনুর সাথে থানা পুলিশের সাথে তার বৈরী সম্পর্ক সৃষ্টি হয়। যার ফলে তাকে কথিত সাজানো মামলায় আটক করে পুলিশ। এব্যাপার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নূর আলমগীর অনুর মুক্তি দাবী করে বিবৃতি দিয়েছেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মোঃ সুমন সরদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অন্যদিকে, ক্ষোভে ফেটে পড়েছে লালমনিরহাটসহ সারাদেশের সাংবাদিকরা। সাংবাদিক অনুর মুক্তির দাবীতে এবং ওই ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীর হুশিয়ারি দিয়েছে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি ও বিএমএসএস সহ সকল সাংবাদিক সংগঠনগুলো। এবিষয়ে কালীগঞ্জ থানার ওসি গোলাম রশুল বলেন, সাংবাদিক অনুর সাথে আমার আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা নেই। তার বিরুদ্ধে চাঁদাবাজি একটি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে সেটার সত্যতা পাওয়া যায়। ফলে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা